×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৬-১১-০৮
  • ৩৮ বার পঠিত
সজীব ইসলাম, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত কর্মশালায় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শকে ধারণ করে আগামী দিনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ। 

একইসঙ্গে দেশের সার্বিক স্বার্থে রাজপথে থেকে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। নাগেশ্বরী গণসংহতি আন্দোলনের কার্যালয়ে দিনব্যাপী এ আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় সংগঠনের রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক রূপরেখা, ভবিষ্যৎ কর্মপন্থা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় অতিথি ও নির্দেশক হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম রেজা।  এছাড়াও কুড়িগ্রাম জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দুলাল মিয়া এবং জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ এতে অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, সাধারণ মানুষ ও শ্রমজীবী মেহনতি জনতার অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করতে গণসংহতি আন্দোলন সব সময় কাজ করে যাচ্ছে। 

মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শ লালন করে সামনের দিনগুলোতেও সব রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও জনস্বার্থ রক্ষায় সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবে।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, অতীতে দেশের গণতান্ত্রিক ও জনগণের অধিকার আদায়ের যুগপৎ আন্দোলনে গণসংহতি আন্দোলনের যে বলিষ্ঠ ভূমিকা ছিল, ভবিষ্যতেও সেই আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat