×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-১২
  • ১৮৪ বার পঠিত
উত্তরা প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা পূর্ব থানার সামনে উত্তরা পূর্ব থানার ওসি মহিববুল্লাহ কে পূর্ণবহালের দাবিতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা।

১২ জনুয়ারি (রবিবার) বিকাল ৪ ঘটিকায় এ মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শতাধিক সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন অভিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, উত্তরা পূর্ব থানার ওসি মহিববুল্লাহ দায়িত্ব পালনকালীন সময়ে উত্তরা পূর্ব থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাইকারীসহ বিভিন্ন  অপরাধীদের গ্রেফতার করিতে তার ছিল আপোষহীন সংগ্রাম। তার মত অফিসারের আপোষহীন কাজের কারণে স্বস্তি লাভ করেছে উত্তরা বাসী। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একজন সাবেক অফিসার ইনচার্জকে গ্রেফতারের পর পলায়ন ছিল অনাকাঙ্ক্ষিত, এখানেও তিনি দক্ষতার সহীত দায়িত্ব পালনে স্বাক্ষর রেখেছেন। যেখানে শুধু কনস্টেবল আসামি পাহারা দেয়, সেখানে তিনি একাধিক অফিসার পর্যন্ত নিয়োগ দিয়েছেন। একজন অফিসারের গাফিলতির কারণে ঘটনা সংগঠিত হয়েছে, যা দুঃখের বিষয়, উক্ত আসামি পলায়নের পরে সাহসী অভিযান দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী অব্যাহত রেখেছে, আমরা আশা করি তিনি আবারও গ্রেপ্তার হবেন। পুলিশ হেফাজতে আসামি পলায়ন এটা নতুন কিছু নয়, এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে কিন্তু তাদেরকে গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়েছে। দেশের এই ক্রান্তি লগ্নে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। দেশের এই ক্রান্তি লগ্নে পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে। 

তারা আরও বলেন ওসি মহিববুল্লাহ দায়িত্বশীল অবস্থায় থাকাকালীন খুব সুন্দর করে সাধারণ মানুষ দিনে ও রাতে চলাচল করতে পারতো, বর্তমান সময়ে তারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি ও ছিনতাইকারীর কবলে পড়ছেন।

উল্লেখ্য গত ৯ই জানুয়ারি গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম উত্তরা পূর্ব থানা থেকে পলায়ন করে, এ ঘটনার পর থেকেই উত্তরা পূর্ব থানার ওসি মহিববুল্লাহ কে উত্তরা পূর্ব থানা থেকে প্রত্যাহার করে ঢাকা মহানগর  পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat