×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৮
  • ৬৩ বার পঠিত
রাজশাহী ব্যুরো:

রাজশাহীর গোদাগাড়ীর এক সাংবাদিককে হেরোইন দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

সভায় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, রাজশাহীর একজন সাংবাদিক, নাম মিনাল। গত কয়েকদিন আগে তাকে ৩০০ গ্রাম মাদকসহ গ্রেপ্তার দেখানো হয়েছে। এই গ্রেপ্তার এবং মাদকসহ চালানের পেছনে রাসেল নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীর সম্পৃক্ততা আছে বলে আমরা ধারণা করছি।

তিনি আরও বলেন, যদি অপরাধী হয়, সে অপরাধী। অপরাধী না হলে তাকে যে ফাঁসানো হয়েছে, সেটি তদন্ত করে বের করা উচিত। কারণ, এই রাসেল হচ্ছে মাদক সিন্ডিকেটের শীর্ষ মাদক ব্যবসায়ী। তিনি ঢাকার বসুন্ধরায় থাকেন এবং রাজশাহীর পুরো সিন্ডিকেটটি চালাচ্ছেন। জেলখানাতেও তার পুরো টিম কাজ করছে।

সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম সাংবাদিক মিনালকে গ্রেপ্তারের স্থান জানতে চান। উত্তরে সাংবাদিক মামুন পুনরায় তদন্তের দাবি জানালে জেলা প্রশাসক বলেন, "তদন্ত হবে। আপনারাও এ বিষয়ে সহযোগিতা করবেন।

উল্লেখ্য, মিনাল ইসলামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার রামনগর লালবাগ মহল্লায়। তিনি স্থানীয় সংবাদ নিজের ফেসবুক পেজ ও আইডিতে পোস্ট করতেন।

গত ৩ নভেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের দিন সন্ধ্যায় কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান চালিয়ে মিনালকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

তবে ঘটনার সময়ের একটি ভিডিওতে দেখা গেছে, সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি মিনালকে ধরে আছেন এবং মিনাল সিসি ক্যামেরার সামনে গিয়ে তল্লাশির অনুরোধ করছেন। তখন তিনি বলছিলেন, একদিন তিনি জেল থেকে বের হবেন এবং রাসেলের কত টাকা হয়েছে তা দেখবেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন,সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ মিনালকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরও কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat