×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৯
  • ২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

দেশের শিল্পাঞ্চলের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্প এলাকায় ১০০ শয্যাবিশিষ্ট একটি করে মোট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এই হাসপাতালগুলো স্থাপন করা হবে এবং এগুলো থেকে কেবল শ্রমিকরাই চিকিৎসাসেবা পাবেন।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। শ্রমজীবী মানুষদের চিকিৎসার সুবিধা নিশ্চিত করাও এই ধারাবাহিক উদ্যোগের অংশ। প্রাথমিক ধাপে এই ছয়টি শিল্প এলাকায় তৈরি হাসপাতালগুলো শুধু শ্রমিক ভাইদের চিকিৎসায় ডেডিকেটেড থাকবে।’’

অধিবেশনে দেশের সার্বিক অবস্থা তুলে ধরে বিগত স্বৈরাচারী শাসনের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিগত আমলে স্বৈরাচারী সরকার দেশের নিজস্ব খনিজ সম্পদ উত্তোলন ও ব্যবহার না করে জ্বালানি খাককে পুরোপুরি আমদানিনির্ভর করে রেখেছিল, যার ফলে শিল্পের গতি ব্যাহত হয়েছে।

একই সঙ্গে দেশের চিকিৎসাব্যবস্থা ও গ্রামীণ স্বাস্থ্যে চরম বিপর্যয় ঘটানো হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ঐ সময়ে এমন পরিস্থিতি ও অবকাঠামো তৈরি করা হয়েছিল যেন চিকিৎসার প্রয়োজনে এ দেশের সাধারণ মানুষকে একটি নির্দিষ্ট দেশে যেতে বাধ্য হতে হয়। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে বের হয়ে এসে জনগণের নিজস্ব সেবাব্যবস্থার ভিত পুনর্গঠন করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat