×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৫
  • ৩১ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খুলনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য ও উৎসবমুখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে এদিন বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী নির্ধারিত সফরসূচি অনুযায়ী খুলনা জেলা স্টেডিয়ামে এসে পৌঁছান। স্টেডিয়ামের মূল গেট দিয়ে প্রবেশ করার পরপরই তিনি ভিআইপি বক্সের সীমানা পেরিয়ে গ্যালারির চারদিকে উপচে পড়া ভিড় করে থাকা হাজার হাজার শিক্ষার্থী, তরুণ ক্রীড়াবিদ ও সাধারণ দর্শকদের কাছাকাছি ছুটে যান। রাষ্ট্রপ্রধানকে নিজেদের অতটা কাছে পেয়ে আনন্দে ও উল্লাসে ফেটে পড়েন উপস্থিত শিক্ষার্থী ও উদীয়মান ক্রীড়াবিদেরা।

এ সময় তাঁরা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিবাদন জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও স্মিত হেসে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা ও ভালোবাসার উপযুক্ত জবাব দেন। প্রধানমন্ত্রীর এমন স্বতঃস্ফূর্ত ও সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার এই প্রাণবন্ত মুহূর্তে পুরো খুলনা জেলা স্টেডিয়াম চত্বর এক উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে পরিণত হয়।

নবীন প্রতিভাবানদের এই ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলসহ সরকারের পদস্থ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat