×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৬-১১-০৮
  • ১৬ বার পঠিত
বিজয় চৌধুরী, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এয়ার অফিসার্স সম্মেলন।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) ঢাকায় বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

সম্মেলনে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বিমান বাহিনী প্রধান দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় স্বার্থে বাহিনীর দায়িত্ব ও অবদানের কথা তুলে ধরেন। তিনি বাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নৈতিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং মানবসম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। একবিংশ শতাব্দীর পরিবর্তিত বাস্তবতা ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় বিমান বাহিনীর সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

দেশসেবায় বিমান বাহিনীর প্রতিটি সদস্য ভবিষ্যতেও দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান।

সম্মেলনে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকায় কর্মরত এয়ার ভাইস মার্শাল পদমর্যাদার কর্মকর্তারা এবং বিমান সদরের পরিচালকরা সরাসরি অংশগ্রহণ করেন। এ ছাড়া ঢাকার বাইরে কর্মরত সংশ্লিষ্ট এয়ার অফিসাররা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat