×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৬-১১-০৯
  • ১৯ বার পঠিত
হাবিবুল্লাহ মীর, নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী পরিবারের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর (রোববার) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভাইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খোরশিদ আলম, আমজনতার দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেছারুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ওলামা দলের সভাপতি মাওলানা সেলিম রেজা, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জু এলাহী, ২৪-এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিহাদ ইসলাম, সৌদি আরবের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আফসারুল আলম এবং সৌদি আরব বিএনপির পূর্বাঞ্চলীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক কাশেম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবু সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল হালিম ভূঁইয়া।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের গণতান্ত্রিক আন্দোলন, জাতীয়তাবাদী চেতনা এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রবাসে রাজনৈতিক প্রতিকূলতা ও বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের অধিকার, মর্যাদা ও ঐক্য সুদৃঢ় করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্ষতিগ্রস্ত ও বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী পরিবার ২০২৪ সালে তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করে। প্রবাসীদের পাশে দাঁড়ানো, তাদের মধ্যে পারস্পরিক ঐক্য প্রতিষ্ঠা এবং অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, প্রবাসী পরিবারের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat