×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ২৪৬ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামাঃ 
ন্দরবানের আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে (১৪ জুলাই, ২০২৪ইং) রবিবার ১০.৩০ ঘটিকায় আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক অনুদান প্রদানসহ সর্বমোট দুই লক্ষ তেষট্টি হাজার ছয়শত পাঁচ টাকা  টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি, জোন কমান্ডার, আলীকদম সেনা জোন ও অন্যান্য অফিসারবৃন্দ।

এ সময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat