×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৯
  • ১৫ বার পঠিত

রাজনৈতিক প্রতিবেদক:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে এই প্রসঙ্গটি উঠে আসে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর পূর্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেখ হাসিনার ফেরার বিষয়টি আলোচিত হলেও প্রধানমন্ত্রী এ বিষয়ে নিজে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।

বৈঠকে উপস্থিত দায়িত্বশীল সূত্রে জানা গেছে, দলের সংসদ সদস্যদের কঠোর সতর্কবার্তা দিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘আমাদের বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে এবং রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’’

সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার আইনি প্রক্রিয়া হিসেবে লন্ডনের একটি আইন সংস্থার মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন পাঠিয়েছেন। এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছাও প্রকাশ করেছিলেন।

দলীয় সূত্রে আরও জানা যায়, সংসদীয় দলের এই বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ খাতের পরিস্থিতি এবং আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সবাইকে অবহিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat