×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ২১৩ বার পঠিত
মোঃ কবির হোসেন, স্টাফ রিপোর্টার

সোমবার, ৯ ফেব্রুয়ারি বিকেলে ভোলা–২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ, আশপাশের সড়ক ও গাছের ছায়া পর্যন্ত মানুষের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে মানুষ নৌকা, ট্রলার, মোটরসাইকেলসহ নানা যানবাহনে ও হেঁটে এসে জড়ো হন। অনেকের হাতে ধানের শীষ প্রতীক দেখা যায়, মুখে মুখে ছিল বিভিন্ন স্লোগান। সমাবেশস্থল জুড়ে ধানের শীষের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশের মঞ্চে বক্তব্যে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, তিনি পূর্বে সংসদ সদস্য থাকাকালে ভোলা–২ আসনের রাস্তাঘাট উন্নয়ন, স্কুল-কলেজের ভবন নির্মাণ, ব্রিজ-কালভার্ট স্থাপন এবং স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন। তিনি পুনরায় নির্বাচিত হলে অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করার পাশাপাশি ভোলা–বরিশাল সেতু নির্মাণ এবং গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, এলাকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষাই তার রাজনীতির প্রধান লক্ষ্য।

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মোসাঃ মাফরুজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত , বোরহানউদ্দিন  উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবীণ ভোটাররা পূর্বের উন্নয়ন কার্যক্রমের কথা স্মরণ করে সন্তোষ প্রকাশ করেন, আর তরুণ ভোটাররা উন্নয়ন, কর্মসংস্থান ও ভোটাধিকার নিয়ে তাদের প্রত্যাশার কথা জানান।

শান্তিপূর্ণভাবে জনসমাবেশ শেষ হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিশাল জনসমাগম ভোলা–২ আসনে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের একটি স্পষ্ট বহিঃপ্রকাশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat