×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১১
  • ১৮ বার পঠিত
হোসেন আলী, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে সহসভাপতি পদে রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, ওই ওয়ার্ডের নতুন কমিটিতে তোফাজ্জল হোসেন চৌধুরীকে সহসভাপতি পদে রাখা হয়েছে। অথচ তিনি অতীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করেছেন স্থানীয় বিএনপির নেতারা ও এলাকাবাসীর একাংশ।

বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ শাহ অভিযোগ করে বলেন, নতুন কমিটিতে তাঁকে সাধারণ সদস্য হিসেবেও রাখা হয়নি। অথচ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তোফাজ্জল হোসেনকে সহসভাপতি করা হয়েছে। বিষয়টি উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাদের অবগত করলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মমিনুল শাহ বলেন, আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা না করে পরিতোষ স্যারের কাছে জানতে চান। তাহলে সব বিষয়ে উত্তর পেয়ে যাবেন। তিনি আরও বলেন, আমি জেল খেটেছি। ১০টি ইউনিয়নে খোঁজ নিলে তোফাজ্জল হোসেনের মতো আওয়ামী লীগ থেকে বিএনপির নেতা হয়েছেন, এমন আরও অনেককে পাওয়া যাবে।

অন্যদিকে, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে এক মন্তব্যে লিখেছেন, “ওয়ার্ডের নেতা নির্বাচন করেন ইউনিয়ন বিএনপির নেতারা। সেখানে উপজেলা বিএনপির কোনো হাত থাকে না।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক মুঠোফোনে বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বললে বিষয়টি জানা যাবে।

এদিকে, সংশ্লিষ্ট ওয়ার্ডের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে তোফাজ্জল হোসেন চৌধুরী পরিবারের লোকজনের সঙ্গে সম্পৃক্ত থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এখন তাঁকে বিএনপির ওয়ার্ড কমিটির সহসভাপতি পদে রাখায় তাঁরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

স্থানীয়দের প্রশ্ন, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিএনপির গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়ার ক্ষেত্রে কী ধরনের যাচাই-বাছাই করা হয়েছে? এ নিয়ে দলের তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।###


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat