কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেরানীগঞ্জ মডেল থানা শাখার সহসভাপতি বদিউল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার রোহিতপুর বাজারে অবস্থিত আলম এন্টারপ্রাইজ থেকে তাকে আটক করা হয়।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জানা গেছে বদিউল আলম রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি সরকারি ইস্পাহানি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, আটক ব্যক্তি থানা আওয়ামী লীগের সহসভাপতি বলে জেনেছি। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ জাতীয় আরো খবর..