×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ১৪০ বার পঠিত
মোঃ কবির হোসেন স্টাফ রিপোর্টার, 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ভোলা-২ আসন (বোরহানউদ্দিন–দৌলতখান) ধানের শীষ প্রতীকের সংসদ প্রার্থী জনাব হাফিজ ইব্রাহিমের পক্ষে বোরহানউদ্দিন পৌরসভার ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী আয়োজিত এসব গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাবা মাফরুজা সুলতানা। এ সময় পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব হাফিজ ইব্রাহিমের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন। উঠান বৈঠকে বক্তারা হাফিজ ইব্রাহিমের বিগত সময়ের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, তিনি জনগণের পাশে থাকা একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা।
বক্তারা বলেন, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে ভোলা-২ আসনে শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মসজিদ-মাদরাসা সংস্কার, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। বিশেষ করে চর ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

প্রধান অতিথির বক্তব্যে মাফরুজা সুলতানা বলেন, “ভোলা-২ আসনের মানুষ উন্নয়ন দেখেছে, কাজ দেখেছে। হাফিজ ইব্রাহিম জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করেছেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, অতীতের মতো এবারও ভোলা-২ আসনের জনগণ ধানের শীষ প্রতীকের পক্ষেই রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগ ও উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat