নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার(নোয়াখালী):
নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ০৮:০০ ঘটিকা থেকে ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ০৮:০০ ঘটিকা পর্যন্ত নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ১৫ জনকে আটক করা হয়। আটককৃত মধ্যে ০৩ জনকে ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে অবশিষ্ট ১২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে।
থানাভিত্তিক উল্লেখযোগ্য কার্যক্রম:
- কোম্পানিগঞ্জ থানা : ০২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে।
- কবিরহাট থানা: ০৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে।
- বেগমগঞ্জ মডেল থানা: ০৩ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে।
- সেনবাগ থানা ০১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে।
- সোনাইমুড়ী থানা : ০৩ জনকে ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
- চরজব্বর থানা : ০২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশ কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন,
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী জেলা।
এ জাতীয় আরো খবর..