নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে এ বৈঠক শুরু হয় এবং চলে দুপুর সোয়া ১টা পর্যন্ত। বৈঠকে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও অর্থনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।