×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২০-০৯-২০
  • ২৫৯ বার পঠিত
স্বাধীনবাংলা, আন্তজার্তিক নিউজঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে পাঠানো একটি চিঠিতে রাইসিন নামক এক মারাত্মক বিষাক্ত পদার্থ পাওয়া গেছে । শনিবার কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এমনটি বলা হয়েছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন'র প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহের শুরুতে হোয়াইট হাউজে পৌঁছানোর আগেই সেই চিঠি জব্দ করা হয়েছে।

জানা গেছে, হোয়াইট হাউজের ঠিকানায় পাঠানোর যে কোন চিঠি সেখানে পৌঁছে দেয়ার আগেই পরীক্ষা নিরীক্ষার একটি আলাদা কার্যালয় রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন সেখানেই বিষয়টি ধরা পরে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, খামের ভেতরে চিঠিতে রাইসিন নামক যে মারাত্বক বিষটি পাওয়া গেছে সেটি ক্যাস্টর অয়েলের বীজ থেকে তৈরি হয়। এটি কোনোভাবে খেয়ে ফেললে, নিশ্বাসের সাথে অথবা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মাথা ঘোরা, বমি শুরু হয়।এরপর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে থাকে। রাইসিনের বিষক্রিয়া প্রতিরোধে কোন প্রতিষেধক নেই। এটি শরীরে প্রবেশ করলে ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে একজন মানুষের মৃত্যু ঘটে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি বলছে, রাইসিন এতটাই বিষাক্ত যে মাত্র কয়েক ফোটা লবণ দানার পরিমাণ একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির মৃত্যুর ঘটাতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat