×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-০২
  • ১২৫ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি, ত্রিপুরার তেলিয়ামুড়ায় আগুনে পুড়ে ছাই দোকান সহ ৩টি বসত ঘর। ধারনা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়ে ছাই ওই ঘর। সোমবার (১ ডিসেম্বর ) গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন বাইশঘড়িয়া এলাকার বাসিন্দা বিল্লাল মিয়ার বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। ওই অগ্নিকান্ডে প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক। বাড়ির মালিক বিল্লাল মিয়া জানিয়েছেন, গভীর রাতে তিনি ঘরে আগুন লাগার দৃশ্য দেখতে পায়। পরিবারের চেচাঁমেচিতে এলাকার বাসিন্দারা জড়ো হয়। প্রতিবেশীদের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ফলে বড়সড় অগ্নিকান্ডের ঘটনা থেকে রক্ষা পায় বাইশঘড়িয়া এলাকা। তাঁর কথায়, পেট্রোল দিয়ে তাঁর বসত ঘর ও দোকানে আগুন লাগানো হয়েছে। কিন্তু অগ্নিকান্ডের সাথে কারা জড়িত রয়েছে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat