×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৩-০২
  • ৩২১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে সুদুর ইটালী থেকে দেশে ফিরলেন মোঃ মাজিদুল ইসলাম ওরফে মিন্টু মৃধা। শনিবার বেলা ২টার দিকে তিনি হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর খেলার মাঠে এসে পৌঁছেন। এসময় শোভাকাঙ্খী, সমর্থকসহ শত শত মানুষ তাকে স্বাগত জানান। পরিবারের সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।  পরে উপস্থিত জনতাকে ধন্যবাদ জানান মিন্টু মৃধা। 

জানা যায়, উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য, মনিয়ন্দ গ্রামের মরহুম হাজী ছনু মৃধার ছেলে মোঃ মাজিদুল ইসলাম ওরফে মিন্টু মৃধা।  তিনি মনিয়ন্দ ইউনিয়নের ছাত্রলীগের তিন বারের সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘ দিন ধরে তিনি ইটালীতে ব্যবসা করেন।  নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকেই মিন্টু মৃধা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রচারণা শুরু করেন। তার ভক্ত—সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আগামী মে মাসে আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাবনা থাকায় দেশে ফিরে এলেন মিন্টু মৃধা। 
এদিকে মিন্টু মৃধাকে গ্রহণ করতে শত শত মোটর সাইকেল নিয়ে শোডাউন করে চানপুর মাঠে জড়ো হন তার ভক্ত—সমর্থকেরা। এসময় মিন্টু ভাই, মিন্টু ভাই স্লোগান দেয় উপস্থিত লোকজন।  

জানতে চাইলে মিন্টু মৃধা বলেন, আমার বাবা মরহুম হাজী ছনু মৃধা আওয়ামীলীগ পাগল ছিলেন।  আওয়ামীলীগের বিরুদ্ধে কোন কথা বললে তিনি মানতে পারতেন না। বাবার আদর্শকে লালন করে বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এজন্য আমি ইটালী থেকে দেশে এসেছি। জনগণ যদি আমাকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করেন। তাদের জন্য কাজ করার সুযোগ দেয়। তাহলে সুখে দুখে আমি তাদের পাশে থাকব ইনশাল্লাহ। আমি আখাউড়া উপজেলাকে মাদকমুক্ত একটি মডেল উপজেলা গড়তে ভূমিকা রাখব। তিনি সবার কাছে দোয়া চান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat