×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২০-০৯-২১
  • ২৯৪ বার পঠিত

স্বাধীনবাংলা, বিশেষ প্রতিনিধিঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থা সংকটাপন্ন।  সোমবার সকালে তার অবস্থা খারাপ হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্র জানিয়েছে। সোমবার রাতে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, উনার ফুসফুসে কাজ করছে না। ফুসফুসে পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো না, শংকামুক্ত নয়। দোয়া করবেন।

মাহবুবে আলমের সুস্থতার জন্য প্রধানমন্ত্রী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মাহবুবে আলমের খোঁজখবর নিচ্ছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে আবারও দোয়া প্রত্যাশা করেন তিনি। ৭১ বছর বয়সী মাহবুবে আলম ২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat