×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ২৫৩ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর মহিপুরে সড়ক দুর্ঘটনায় সাগর শিকদার অনু (২৭) নামে এনজিও অফিসের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সাগর বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ-এর কলাপাড়া সিডিপি অফিসে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন সকালে প্রতিদিনের মতোই বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন, এমন সময় অফিসের কাছাকাছি যেতেই ঢাকা থেকে আসা গ্রীণ লাইন পরিবহনের একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। নিহত সাগর মহিপুর সদর ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা জয়দেব শিকদারের ছেলে।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহাল শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat