×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
  • প্রকাশিত : ২০২৪-০৩-০৫
  • ৩৪৬ বার পঠিত
রমজান মাস উপলক্ষে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। সেই হিসাবে রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা।

মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংক রমজানে ব্যাংকিং লেনদেনের নতুন সময়সীমা নির্ধারণ করেছে।

লেনদেনের সময়সীমার পাশাপাশি রমজানে ব্যাংকের অফিস সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা চারটা পর্যন্ত। বর্তমানে এ অফিস সূচি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক বলছে, রমজানে অফিস সময়সূচিতে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে।

সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন এই সময়সূচিতে ব্যাংকে অফিস ও লেনদেন চলবে। রোজা শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে।

আগামী সপ্তাহ থেকে রোজা শুরু হবে। তার আগে আজ বাংলাদেশ ব্যাংক রোজার সময়কালের জন্য ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat