×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-০১-১৮
  • ২০২ বার পঠিত
মোঃ নাজমুল হুদা,বান্দরবান দ.প্রতিনিধি
বান্দরবা‌নের আলীকদমে বাইক-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শ‌নিবার (১৮ জানুয়ারি) দুপু‌রে ২নং চৈক্ষং ইউনিয়নের তারাব‌নিয়ার চারা বটতলী নামক স্থানে এ ঘটনা ঘ‌টে। সেক্ষেত্রে ডাম্পারের (মি‌নি ট্রাক) ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হ‌য়।

নিহ‌ত‌রা হলেন;  নিহতদের নাম: ১. মো: বেলাল (৩০),পিতা; মাশুক আহমদ,সাং- নাছির চেয়ারম্যান পাড়া, ২ নং ওয়ার্ড, ২. মিনহাজ (১৮), পিতা: মিন্টু,সাং- বাজার পাড়া, ২নং ওয়ার্ড,৩. মো: সৈয়দ আমিন (৪৫),পিতা: অজ্ঞাত, সাং- মনু মিস্ত্রির কলোনী, নাছির চেয়ারম্যান পাড়া, ১নং আলীকদম ইউনিয়ন,আলীকদম, বান্দরবান পার্বত্য জেলা। 

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, আলীকদম থে‌কে এক‌টি ডাম্পার (মি‌নি ট্রাক) কক্সবাজা‌রের চক‌রিয়ায় যা‌চ্ছিল। অপরদি‌ক থে‌কে এক‌টি মোটরসাইকেলে তিনজন আলীকদ‌মের দি‌কে আস‌ছিল। এ সময় তারাব‌ুনিয়ায়-চারা বটতলী এলাকায় পৌঁছা‌লে ডাম্পারটি (মি‌নি ট্রাক) মোটরসাইকে‌লটিকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থ‌লে‌ই মোটরসাইকে‌লে থাকা তিন আরোহীর মৃত‌্যু হয়।

এ বিষয়ে ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জ‌হির উদ্দিন ব‌লেন, দুর্ঘটনার খবর শু‌নে‌ছি। ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়েছে। ঘাতক ট্রাক‌টি জব্দ করা হ‌য়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat