×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৪
  • ৪০৭ বার পঠিত
সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের বৃদ্ধ শুক্কুর আলী মৌসুমি ফল ব্যবসায়িক।  ভোরে আনারস ও লেবু  আনতে রওনা দিয়েছিলেন সিলেটের শ্রীমঙ্গলের উদ্যেশ্যে। পথে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের সরাইল সদরের পাঠান পাড়ায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় নিহত হন শুক্কুর আলী। বিকেলে লাশ হয়ে বাড়ি ফিরলেন তিনি। পুলিশ, পরিবার ও স্থানীয়রা জানায়, পাঁচ সন্তানের জনক শুক্কুর আলী দীর্ঘদিন ধরে পাকশিমুল ও অরূয়াইল বাজারে ফলের ব্যবসা করে আসছেন। সিলেটের শ্রীমঙ্গল থেকে আনারস আনার চিন্তা করেন তিনি। তাই গতকাল রোজার দিন ভোর বেলা শ্রীমঙ্গলের উদ্যেশ্যে রওনা দেন। পাকশিমুল থেকে সরাইলের বিশ্বরোড মোড় যেতে সিএনজি চালিত অটোরিকশায় চড়েন। সকাল ৭টার দিকে অটোরিকশাটি সরাইল-নাছিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাঠান এলাকায় আসামাত্র বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস চাপা দেয়। এতে সিএনজি যাত্রী শুক্কুর আলী গুরূতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় পথচারিরা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্কুর আলীর মৃত্যু হয়। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হচ্ছে। দূর্ঘটনায় কবলিত বাস ও সিএনজিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat