×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৬
  • ২১৪ বার পঠিত
ইব্রাহিম মুকুট, ময়মনসিংহ: দেশের আবহমান ঐতিহ্যের ধারাবাহিকতায় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টম স্নান অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে ময়মনসিংহ ও এর আশেপাশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদীর পাড়ে আসেন। আজ (১৬ এপ্রিল) মঙ্গলবার দিনব্যাপী এই স্নান উৎসব চলবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।অষ্টমী স্নানের উপলক্ষে সকল ঘাটের নদীর দুইপাশে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও র‍্যাবের উপস্থিতি দেখা যায়। মহিলা পূর্ণর্থীদের জন্য নির্মাণ করা হয়েছে বিশেষ  স্নান ঘাট। এছাড়াও স্নান ঘাটে প্রয়োজনীয় সংখ্যক মহিলা পুলিশ এবং স্বেচ্ছাসেবী মহিলা উপস্থিত ছিলেন। প্রতিবছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা পাপমোচনের আশায় ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদী স্নান করতে আসেন।এ স্নান উৎসব উপলক্ষ্যে নগরীর কাচারিঘাটে ঐতিহ্যবাহী খেলনার মেলা বসে। মেলায় স্নান উৎসবে আগত শিশু-কিশোর ও বিভিন্ন বয়সী পুণ্যার্থীদের সমাগম ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat