×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৬
  • ৩০২ বার পঠিত
গোবিন্দগঞ্জ,গাইবান্ধা প্রতিনিধি: ইসলাম ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শরীফ আগুনে পোড়ানোর অভিযোগে ১জনকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় যে, গোবিন্দগঞ্জ থানাধীন নাকাইহাট ইউনিয়নের অন্তর্গত ধানখুনিয়া গ্রামের জনৈক মৃত দেলোয়ার হোসেন আকন্দর ছেলে মোঃ সিজু মিয়া গত ইং ১৩/০৪/২০২৪ তারিখ রাত্রী বেলায় স্থানীয় কাজীবাড়ী জামে মসজিদের পবিত্র কোরআন শরীফ চুরি করিয়া একই গ্রামের সরোয়ার কাওসার লাভলু এর বাঁশঝাড়ের ভিতর আগুনে পুড়িয়ে দেয়। স্থানীয় রঞ্জু মিয়া ঘটনাটি দেখে ফেলে। তখন এলাকাবাসী সিজু মিয়াকে আটক করার চেষ্টা করে। ঘটনাটি স্থানীয় ভাবে জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশের সহায়তায় এলাকাবাসী ইং ১৫/০৪/২০২৪ তারিখ গভীর রাতে সিজু মিয়াকে আটক করে। 

আটককৃত সিজু মিয়া স্বীকার করেন যে, ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে সজ্ঞানে সে উক্ত ঘটনা ঘাটিয়েছে এবং ইতপূর্বে সিজু মিয়া ১০টি পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ কাজীবাড়ী জামে মসজিদ থেকে চুরি করে আগুনে পুড়িয়ে ফেলেছে। 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শামসুল আলম শাহ্ এর নেতৃত্তে¡ এসআই/প্রলয় কুমার বর্মা, এসআই/মোঃ রাশেদুল ইসলাম, ফোর্স সহ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে জনাব উদয় কুমার সাহা, সহকারী পুলিশ সুপার, সি-সার্কেল গাইবান্ধা, বলেন যে, ধর্মীয় অনুভুতিকে আঘাত দানকারী অপরাধীকে পুলিশ সুপার স্যারের নির্দেশে তাৎক্ষনিক ভাবে আটক করা হয়। এ বিষয়ে মামলা রুজু হয়েছে। আগামীকাল আসামীকে কোর্টে চালান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat