×
সদ্য প্রাপ্ত:
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৪
  • ২৫০ বার পঠিত
ফুলপুর, ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুরে কোরবানির পশুর গাড়িগুলোতে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ফুলপুরের বিভিন্ন হাটে কোরবানির পশু নিয়ে আসা গাড়ীগুলো থেকে টাকা নিচ্ছেন একটি প্রভাবশালী চাঁদাবাজ চক্র। পশু ব্যবসায়িদের অভিযোগ, ফুলপুর পৌরসভার গোলচত্বর, বালিয়ার মোড় ও আমুয়াকান্দা বাজারের পয়ারী রোডসহ কয়েকটি স্পটে কোরবানির পশুর গাড়ী থেকে এ চাঁদা আদায় করা হচ্ছে। শেরপুরের নকলা উপজেলা থেকে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারে গরু বিক্রি করতে আসা মারফত বেপারী জানান, ওই চাঁদাবাজ চক্রটি প্রতিটি কোরবানির পশুর গাড়ী থেকে ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা নিচ্ছেন। আর চাঁদা না দিলেই গাড়ী আটকিয়ে ব্যবসায়িদের দিচ্ছেন বিভিন্ন ধরনের হুমকি ও চড় থাপ্পড়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় গরু ব্যবসায়ি জানান, ঈদ ছাড়াও পৌর এলাকার ভিতর দিয়ে গরু বহনকারী কোনো গাড়ী চলাচল করলে বা উপজেলার কোনো বাজারে গরু নিয়ে গেলে ওই গাড়ীগুলো থামিয়ে নিয়মিত চাঁদা আদায় করেন ওই চাঁদাবাজ চক্রটি। জানমালের ভয়ে কিছু বলতেও পাচ্ছেন না তারা। ফলে রীতিমতো বাধ্য হয়েই দিতে হচ্ছে চাঁদার টাকা। পৌর রাস্তায় এ ধরনের চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পশু ব্যবসায়িরা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat