×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৮
  • ২১৮ বার পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি: সিধ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীকে এসিড নিক্ষেপ করেছে দুস্কৃতকারীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যে রাতে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার উরফি গ্রামের পশ্চিম পাড়ায়। এসিডে দগ্ধ গৃহবধু শারমিনকে গোপালগঞ্জ আড়াইশবেড হাসপাতালে ভতি করা হয়েছে। 

গোপালগঞ্জ আড়াইশবেড হাসপাতালের ৪ তলায় চিকিৎসাধীন এসিড দগ্ধ গৃহবধু শারমিনের মা চম্পা বেগম আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে  সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার আনুমানিক রাত ১টার পর কয়েকজন যুবক সিধ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে আমার মেয়ে শারমিনকে ঘুম থেকে জাগায়।

এরপর তারা আমার মেয়ের মুখ চেপে ধরে তার শরীরের বিভিন্ন স্থানে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তার শরীরের বিভিন স্থান ঝলসে গেছে।

মেয়ের আত্নচিৎকারে বাড়ীর লোকজনসহ আশপাশ এলাকার লোকজন ছুটে গিয়ে শারমিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ আড়াইশবেড হাসপাতালে ভতি করেন। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা পরিস্কারভাবে বলতে পারেনি শারমিনের মা চম্পা বেগম।

হাসপাতালে অচেতন শারমিনের জ্ঞান ফিরলে জানা যাবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন শারমিনের পরিবার।

এ রিপোট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা বা কেউ গ্রেফতার হয়নি। শারমিন উরফি গ্রামের কালু মিয়ার মেয়ে ও প্রবাসী হানিফ মুন্সির স্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat