×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২৯৫ বার পঠিত

মো : খালেদ সাইফুল্লাহ, কমলগঞ্জ 

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সত্য দেবনাথ (৪১) নামে একজনকে আটক করা হয়েছে। গত রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত সত্য দেবনাথ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের মৃত জগন্নাথ দেবের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবির একটি টিম চৈত্রঘাট বাজারের মকবুল ম্যানসন মার্কেট এর সামনে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে। এসময় আটককৃত ব্যক্তির পরনের প্যান্টের পকেটে থাকা দুইটি পলিব্যাগের ভেতরে রক্ষিত ২১০ পিস লাল রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এই ঘটনায় সত্য দেবনাথ এর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat