×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২০-০৯-২৫
  • ২৪৫ বার পঠিত

স্বাধীনবাংলা, বরিশাল প্রতিনিধি :

কক্সবাজার জেলা থেকে ৩৪ জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) একযোগে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এদের মধ্যে ১২ জনই আসছেন বরিশাল রেঞ্জে। সদর দপ্তরের সিদ্ধান্ত মতে, বদলি হওয়া কর্মকর্তাদের ২৯ সেপ্টেম্বর জেলা থেকে ছাড়পত্র গ্রহণ করে ৩০ সেপ্টেম্বর সদর দপ্তরে উপস্থিত হতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কক্সবাজার থেকে বরিশাল রেঞ্জে আসছেন যারা : পরিদর্শক মো. দিদারুল ফেরদৌস, মো. মাইন উদ্দিন, মো. একরামুল হক, মো. আবুল মনসুর, মো. আনোয়ার হোসেন, মো. নুরুল ইসলাম মজুমদার, মো. আলী আরশাদ, রাকিবুল ইসলাম খান, মো. আনিছুর রহমান, মো. ফজলুল আলম, মো. মহিদুল আলম ও  রূপল চন্দ্র দাস।

পুলিশের সদর দপ্তরের অ্যাডিশনাল আইজি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই টেকনাফের মেরিনড্রাইভ রোডে বাহারছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার পর কক্সবাজার জেলা পুলিশে ব্যাপক রদবদল হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat