×
সদ্য প্রাপ্ত:
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১৫৯ বার পঠিত

শুরুটা করেছিলেন সূর্যকুমার যাদবেরা। এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের কোনো ক্রিকেটারের সঙ্গে হাত মেলায়নি ভারতীয়রা। এবার বড়দের দেখানো পথেই হাঁটলো ছোটরা।

চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মঞ্চে আজ (রোববার) লড়ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। সেখানেও পাকিস্তানের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’ রীতি ধরে রাখলেন ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রেরা। টসের সময় পাক অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে হাত মেলাননি আয়ুষ।

সিনিয়রদের এশিয়া কাপে তিনবার পাকিস্তানকে হারায় ভারত। তবে কোনওবারই টসের আগে-পরে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা।

এমনকি চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তানের মহসিন নকভির থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারত। নকভিও ট্রফি নিয়ে চলে যান। সেই ট্রফি এখনও বুঝে পায়নি ভারত।

এরপর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে হরমনপ্রিত কউররা করমর্দন নিয়ে একই নীতি অনুসরণ করেন। তবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ নিয়ে আইসিসির বক্তব্য ছিল, এই ম্যাচে রাজনীতির রং না লাগুক। গোটা বিষয়টায় নজর রাখছিল ক্রিকেটের নিয়ামক সংস্থা। তবে শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান হাত মেলায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat