×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৮
  • ২৫৭ বার পঠিত
ফুলপুর, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরেও পড়েছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব। গত দুদিনের ঝড়-তুফান ও বৃষ্টিতে মানুষজন এবং কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচন্ড ঝড়ে ভেঙ্গে ও উপড়ে গেছে গাছপালা। কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বাতাসে উড়ে গেছে অনেক ঘরের ছাউনি। বিভিন্ন স্থানে ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। বৃষ্টির কারণে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের সঠিক ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পৌর এলাকায় জলাবদ্ধতা সমস্যা বেশী দেখা দিয়েছে। টানা বৃষ্টির কারণে দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। কৃষি ফসলের নতুন বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। হাটবাজারে মানুষজনের আনাগোনা অনেকটাই কম। নতুন ধানের মৌসুম থাকার পরও বৃষ্টির কারণে স্থানীয় মোকামে ধানের আমদানি নেই বললেই চলে। বাজারগুলোতে অনেক দোকানপাট বন্ধ রয়েছে। দুদিন যাবৎ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ না থাকায় চরম বিপাকে পড়েছেন মানুষজন। বাসা বাড়ীতে দেখা দিয়েছে সাপ্লাইয়ের পানি সংকট। নষ্ট হয়ে যাচ্ছে ফ্রীজে থাকা সকল জিনিসপত্র। বিশেষ করে মোবাইল ফোনে চার্জ দিতে না পারায় পারিবারিক ও ব্যবসায়িক যোগাযোগ রক্ষা করতে পাচ্ছেন না মানুষজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat