×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ১১৮ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:


পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে। বুধবার (১১ ডিসেম্বর ২০২৫) বেলা সাড়ে ৪টার দিকে নওগাঁ সদর উপজেলার দোগাছি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোগাছি এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখা তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী—


১. লাবনি (৪০), স্বামী নাহিদ, সাং দোগাছি—তার নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট

২. রানা (৩৩), পিতা আজাদ, সাং দোগাছি—তার নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট

৩. রিপন (৩৫), পিতা বাবু, সাং দোগাছি—তার নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট


উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়। এ সময় লাবনির সহায়তাকারী তার আপন বোন আয়েশা @ শিমু @ জুই-কে ও গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।


এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,নওগাঁ জেলায় মাদক নির্মূলে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধ্যে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।


নওগাঁ জেলায় মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat