×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-০৬-০১
  • ২৫৫ বার পঠিত
সাইফ উদ্দীন আল-আজাদ, স্টাফ রিপোর্টার:
মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে শনিবার দুপুর ১২টায় সভা শুরু হয়। ২শ ৩২ সদস্যের বৃহৎ এ সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক জহিরুল হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাতুল মিজান, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউসহ সাংবাদিক নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।

সভায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের এ সাংবাদিক ইউনিয়নের সদস্যদের দায়িত্ব পালনের স্পৃহার ভূয়সী প্রশংসা করেন বক্তারা। সাংবাদিকদের প্রশিক্ষণ, আর্থিক বিষয়, সংগঠনের অবকাঠামোগত উন্নয়নের দাবি তোলা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার গত বছরের হিসেব নিকেশ ও আগামী বছরের পরিকল্পনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat