×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-১৫
  • ১৯৩ বার পঠিত
 নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি 

সাতকানিয়ার কেরানীহাটে মদভর্তি পিকআপ আটক বিক্ষুব্ধ জনতার আগুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় পুলিশের হাতে একটি মদভর্তি পিকআপ ভ্যান আটক হওয়ার ঘটনা ঘটেছে।
১৪ ডি‌সেম্বর ২০২৫ (বুধবার) রাত আনুমানিক ১০টার দিকে বান্দরবান থেকে ছেড়ে আসা পিকআপটি কেরানীহাট এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে কেরানীহাট বাজারের কাছাকাছি অবস্থানরত পুলিশ সদস্যরা সেটি থামানোর নির্দেশ দেন। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়।
মদ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অবৈধ মদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত জনতা উদ্ধারকৃত মদের বোতলে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থান নেয়।
পুলিশ জানায়, অবৈধ মাদক পরিবহনের অভিযোগে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এলাকাবাসীর দাবি, সীমান্তবর্তী এলাকা থেকে দীর্ঘদিন ধরে মাদক পাচারের চেষ্টা চলছে। তারা মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat