×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৮
  • ২৫৮ বার পঠিত
দুই যুগ পর মিত্র দেশ উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দিনের এই সফরে দেশটিতে তাকে অন্তত এক রাত অবস্থান করতেই হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কুমসুসান গেস্টহাউসে উঠবেন পুতিন। পুরো সফরেই রাশিয়ার প্রেসিডেন্টের আবাসস্থল এই গেস্টহাউস।

২০১৯ সালে রাষ্ট্রীয় সফরে কিমের দেশে গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তিনিও থেকেছিলেন কুমসুসানে।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার উত্তর কোরিয়ায় যাচ্ছেন পুতিন। এসময় কিম জং উনের সাথে দ্বিপাক্ষিক স্বার্থগত নানা বিষয়ে আলাপ করবেন কিম, কয়েকটি চুক্তিও হতে পারে।

পুতিন সর্বশেষ উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন ২০০০ সালের জুলাইয়ে। গত বছরের সেপ্টেম্বর রাশিয়ার দূরপ্রাচ্য সফরে গিয়েছিলেন কিম জং-উন। তখন তিনি পুতিনকে পিয়ংইয়ংয়ে আমন্ত্রণ জানান। সেই দাওয়াতে সাড়া দিয়েই দেশটি সফর করছেন পুতিন।  

উত্তর কোরিয়া সফর শেষে আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৯ ও ২০ জুন) ভিয়েতনাম সফরে যাবেন পুতিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat