×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ১৭৬ বার পঠিত
ফেনী প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে শ্রমিক দিপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ফেনীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ফেনী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দুবৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলার আয়োজনে মানববন্ধনে শতাধিক হিন্দু ধর্মাবলম্বী লোকজন অংশ নেন।
কল্যাণ ফ্রন্টের ফেনীর সভাপতি গোপাল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে  মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরী।

এতে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক তপন কুমার কর, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এডভোকেট খালেকুজ্জমান, জয় কালী মন্দির এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সংগঠনিক সম্পাদক তপন সরকার প্রমুখ।

কল্যাণ ফ্রন্ট ফেনীর সাধারণ সম্পাদক শংকর দেবনাথের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় অবমাননার অভিযোগ এনে একজন মানুষকে পিটিয়ে হত্যা করে তাকে আগুনে পোড়ানোর ঘটনায় আমরা আতংকিত। ময়মনসিংহের ভালুকায় এ নৃশংস হত্যাকান্ডের ঘটনাকে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat