×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২০-১০-০১
  • ২৯৮ বার পঠিত

স্বাধীনবাংলা, স্টাফ রির্পোটার:

কভিড-১৯ কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়ানো হয়েছে। চলমান ছুটি  বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান।  বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কভিড-১৯ কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়ানো হয়েছে ৩১ অক্টোবর পর্যন্ত  । এর আগে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি বলেন, ছুটি তো বাড়াতে হবে। শিগগিরই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে।

আগামী সপ্তাহে সুনির্দিষ্টভাবে এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। বলেন, পরীক্ষা শুরুর চার সপ্তাহে আগেই পরীক্ষার রুটিন জানানো হবে। এইচএসসি পরীক্ষা নেয়ার সব প্রস্তুতি নেয়া আছে বলেও জানান তিনি। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার সিলেবাস কমানোর সুযোগ নেই। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat