×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৫
  • ১৯৭ বার পঠিত
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ 

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর টান বলাকীতে মেঘনার শাখা নদী দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে বালু উত্তোলন করছে একটা চক্র।জানা যায়,স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে নদীর তীরবর্তী চাষাবাদের জমি কেটে ফেলেছে চক্রটা।

সরেজমিনে ঘুরে দেখা যায়,নদী বেষ্টিত টান বলাকীতে মেঘনা নদীর শাখা নদীর তীরবর্তী জমিতে ৮ইঞ্জি ড্রেজার মাধ্যমে গ্রামের মানুষের বাড়ি ভরাট করছে চক্রটি।স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,দীর্ঘ এক বছর যাবৎ এই চক্রটি অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন করছে, পাশাপাশি নদীর তীরবর্তী একাধিক গ্রামবাসীর  কৃষি জমিও কেঁটে নিয়েছে।

এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান,গ্রামের আতাউর রহমান এর ৬/৭ ছেলে এর মধ্যে দুলাল,সাদ্দাম,সাইফুল,শুক্রর,সাহাদাত এদের নেতৃত্বে চলছে এই কাজ।তাদের ভয়ে কেউ কথা বলে না আর কেউ কথা বললে তাঁর উপর নেমে আসে অত্যাচার,জুলুম।স্থানীয় সমাজ পতি ও জনপ্রতিনিধি'রাও এদের অত্যাচারে অতিষ্ঠ।

৪৮নং টান বলাকী সরকারী প্রা:বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন,গ্রামের মোবারক মাষ্টার,আনসর আলী, জামান,শহীদ,আমার নিজের জমিসহ গ্রামের ২৫/৩০বিঘা জমির মাটির কেঁটে নিয়েছে তাঁরা, আমরা একাধিক বার স্থানীয় প্রশাসনকে জানিয়েছি কিন্তু প্রশাসন নির্বিকার। 

কিছু দিন আগে হামলার শিকার ওয়াসিম জানান,শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশত্যাগ করায় আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেছিলাম যার প্রেক্ষিতে তাঁরা রাতের আধারে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার বলেন,বিষয়টি আমার জানা ছিল না,অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে  আজ'ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat