×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৯
  • ২১০ বার পঠিত
মাইনুদ্দিন আল আতিক, কুয়াকাটা (পটুয়াখালী): 
পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর তীরে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় উপজেলা খাদ্য গুদাম। তবে এই দীর্ঘ বছরেও পণ্য ওঠানামা করতে তৈরি হয়নি জেটি। ফলে জাহাজ থেকে কাঠের পাটাতনের সিঁড়ি দিয়ে পণ্য নিয়ে ওঠানামা করতে হয় শ্রমিকদের। এখান থেকে প্রতি বছর প্রায় ১০ হাজার টন গম/চাল ওঠানামা করা হয়। এতে প্রতিনিয়ত নিরাপত্তাঝুঁকিতে থাকতে হয় তাদের।

নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবের জন্য দ্রুত টেঁকসই জেটি নির্মাণের দাবি জানিয়েছেন তারা। খাদ্য বিভাগও দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত স্থায়ী জেটি নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা খাদ্য গুদাম ঘাটে নোঙর করা আছে পণ্যবাহী জাহাজ। সেখানে সিমেন্টের স্লাবের ওপর কাঠের তক্তার পাটাতন দিয়ে কোনো রকম নির্মিত জেটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই পণ্য ওঠানামার কাজ করছেন শ্রমিকরা। এতে তারা সর্বক্ষণ দুর্ঘটনার আশঙ্কায় থাকেন।

বিষয়টি নিয়ে কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সাথে কথা বললে তিনি জানান, খাদ্যগুদামটি পৌরসভার আওতাভুক্ত নয়। তাই তাদের পক্ষে কোনো প্রকল্প নেওয়া কঠিন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুরুল্লাহ বলেন, ‘শ্রমিকদের দুর্ভোগ ও ঝুঁকিমুক্ত করতে জেটিটি নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে স্থায়ী জেটি নির্মাণে কিছুটা সময় লাগতে পারে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat