×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৪
  • ৪৫০ বার পঠিত
মোঃ আনোয়ার হোসেন সাগর, চলনবিল প্রতিনিধিঃ
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় মানববন্ধনকারীদের 'কোটা না মেধা-মেধা মেধা' স্লোগানে উত্তাল হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস।

বৃহস্পতিবার (৪জুলাই) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩এর মূল ফটকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন পালিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা-মেধা মেধা’, আপোষ না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক-মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে-কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়-বৈষম্যের ঠাই নাই’, ‘জেগেছে রে জেগেছে-ছাত্র সমাজ জেগেছে’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, কোটা পদ্ধতির ফলে দেশের বৃহত্তর অংশ চাকরি বৈষম্যে ভুগছে। এই বৈষম্য রোধে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন করছি। কোটাধারী একটা পরিবার একটা সুযোগ নিতে পারবেন। কোনো কোটাধারী উচ্চ শিক্ষা নিতে কোটা ব্যবহার করলে সে পরবর্তীতে  চাকরির জন্য আর কোটা পাবেন না। এমন ব্যবস্থা করা হোক।

আরেক শিক্ষার্থী বলেন, যে বৈষম্যের কারণে আমরা পাকিস্তান থেকে মুক্তি লাভের জন্য সংগ্রাম করেছি, বুকের তাজা রক্ত দিয়েছি সেই একই বৈষম্যের শিকার হচ্ছে এখন দেশের মেধাবীরা। আমাদের দাবি এই প্রহসনমূলক কোটার সংস্করণ হোক। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, চাকরিতে নিয়োগ ও অন্য সব প্রতিযোগিতার জায়গায় আমরা মেধার মূল্যায়ন হোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat