×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-০৮-১১
  • ৪৯৯ বার পঠিত
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: 
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখনে ব্যস্ত কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পৌরসভার গোল চত্বর দেয়াল ও রাস্তা সংলগ্ন বিভিন্ন দেয়ালে ছাত্র আন্দোলনের নানান স্লোগান ও আন্দোলনের ছবি এবং হরেকরকম ফুলের ছবি এঁকে দেয়াল গুলোকে অভূতপূর্ব সৌন্দর্য্যে রুপ দিচ্ছেন তারা। কেউবা আঁকছেন বন্ধুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো শহীদ আবু সাইদের বীর শ্রেষ্ঠত্বের সেই দৃশ্য। আবার কেউবা আঁকছেন ছাত্র আন্দোলনে সমর্থন জানানো সকল ধর্মের মানষজনের ভাইরাল ছবির সেই চিত্র। অনেকেই আবার রংয়ের তুলির আঁচড়ে লাল সবুজের পতাকা ও মানচিত্র আঁকায় ব্যস্ত। ছবি ও গ্রাফিতি অংকনের পাশাপাশি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজেও ব্যস্ত থাকছেন তারা। সবমিলিয়ে ফুলপুরটাকে যেনো নতুন রুপে সাজাচ্ছেন শিক্ষার্থীরা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat