×
সদ্য প্রাপ্ত:
একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৫
  • ২৬৬ বার পঠিত
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুমারখালী উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের দেখা মিলছে না। পাশাপাশি উপজেলা পরিষদ ও ১ টি পৌরসভার জনপ্রতিনিধিরাও রয়েছেন আড়ালে। জনপ্রতিনিধিরা আত্মগোপনে চলে যাওয়ায় স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ সেবা-পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। ব্যাহত হচ্ছে নাগরিক সেবা কার্যক্রমও। অন্তর্র্বতীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা কর্মস্থলে যোগদানের নির্দেশ দিলেও তা মানছেন না জনপ্রতিনিধিরা। জনপ্রতিনিধিদের আত্মগোপনে চলে যাওয়ায় এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্য অনুসন্ধানে জানা গেছে, আওয়ামীলীগ সরকারের পতনের পর সারা দেশের মতো কুমারখালী উপজেলার জনসাধারণ স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ সেবা-পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী, উদ্যোক্তা, সচিবসহ সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত থাকলেও নেই কোনো জনপ্রতিনিধি। কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে রয়েছেন আব্দুল মান্নান খান। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদেরও দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন। পৌর মেয়র সামসুজ্জামান  অরুণ সহ  সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা রয়েছেন। তারা প্রত্যেকেই আওয়ামী লীগের মনোনীত এবং দলীয় গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। তবে অনেকে পরিষদে না গেলেও কর্ম এলাকায় আছেন বলেও নিশ্চিত করেন সূত্রটি। একাধিক ইউপি সচিব ও সংশ্লিষ্টরা জানান, গত ৫ আগস্টের পরে দুর্বৃত্ত-রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ভয়ে তারা আত্মগোপনে আছে। অনেকের বাড়ি ও অফিসে হামলা, ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat