×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৫
  • ১৯২ বার পঠিত
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের অর্থলোপাট, দুর্নীতি ও অনৈতিক কাজে যুক্ত শিক্ষক মোঃ সহিদুল ইসলাম আকন, মোঃ বাবুল আক্তার ও অফিস সহকারী মোঃ রিয়াজ আকনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেন কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ অভিভাবকরা।

আজ (২৫ আগষ্ট) রবিবার সকাল দশটার সময় কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে কাছিপাড়া চৌমুহনী বাজার প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে এসে তা শেষ করেন। 

উল্লেখ্য মোঃ সহিদুল ইসলাম আকন আ.লীগ সরকার ক্ষমতায় থাকাকালিন কাছিপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ , বাবুল আক্তার কাছিপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও রিয়াজ আকন কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। 

এ সময় শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলামের নানা দূর্নীতি ও অর্থ আত্মসাতের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি ও পদত্যাগের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat