×
সদ্য প্রাপ্ত:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-১৯
  • ২৫১ বার পঠিত
মোঃ নাজমুল হুদা,বান্দরবান দ. প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী হেড়ম্যান চাক পাড়ার মংছা‌দো চাকের পুত্র হ্লা‌থোয়াইগ‌্য চাকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে।

গৃহ কর্তা হ্লা‌থোয়াইগ‌্য চাক জানান, ঘরে তালা লাগিয়ে পাশে কৃষি কাজ করার জন্য স্বামী স্ত্রী দুইজনে বাহিরে ছিলেন। দুপুরে বাড়িতে এসে দেখে তার বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে আসলে ও আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ায় নিভানো সম্ভব হয়নি। তাছাড়া বসতঘরের কোন মালামাল ও বের করা যায়নি এবং বাড়িতে রক্ষিত মালামাল ছাড়া ও নগদ টাকা, ভোটার আইডি কার্ড, নিজেদের জন্ম সনদ, সন্তানদের জন্মসনদ এবং মুল্যবান কাগজ পত্র পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষতির পরিমাণ ৮ লক্ষাধিক টাকা হবে।

স্থানীয় ভাষ্য অনুযায়ী রান্নাঘরে গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। 
তিনি বলেন, ঘটনাস্থল দুর্গম পাহাড়ী এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছতে একটু বিলম্ব হয়। তবে ক্ষতির পরিমাণ নির্ণয় করে সহায়তা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat