×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৭
  • ১৯৬ বার পঠিত
ওমর সানি, রাঙ্গাবালী:

ধান ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মাতুব্বর ও কাজী বংশের দুই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার বিকেলে খলিল কাজী ও তার ভাই জালাল কাজীর আবাদ করা ধান ক্ষেতে যায় আবুল মাতুব্বরের দুইটি ছাগল। এই ছাগল যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক এবং বাকবিতÐা হয়। একপর্যায় দুই পরিবারের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়।  

আহতরা হলেন আবুল মাতুব্বর (৬৫), নোমান মাতুব্বর (২৪), আবু তালেব মাতুব্বর (২৩), ফারুক কাজী (৪২), সালমান কাজী (১৫) এবং ইসা কাজী (৪২)। আহতদের বাড়ি দক্ষিণ চরমোন্তাজ গ্রামে। তাদের মধ্যে গুরুত্বর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন, ছাগলে ধান খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। তারা কেউ এখনও কোন অভিযোগ করেনি।  অভিযোগ কিংবা মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat