×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ১৯১ বার পঠিত
সোহরাব বরগুনা প্রতিনিধি:

বরিশাল রেঞ্জ ডিআইজি বরগুনা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগদান করেন।
বরগুনা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ ইব্রাহিম খলিল, পুলিশ সুপার  বরগুনা । এসময় প্রধান অতিথি সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

উক্ত কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জহুরুল ইসলাম হাওলাদারসহ  জেলার সকল সার্কেলগণ, সদর থানা, কোর্ট, সদর ফাঁড়ি, সদর ট্রাফিক ও পুলিশ লাইন্স হতে আগত ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।

উপস্থিত সদস্যগণদের মধ্য হতে অনেকে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং  ডিআইজি তৎক্ষণাৎ সমাধান প্রদান করেন ও সমাপনী বক্তব্যে পুলিশের করনীয়-বর্জনীয় বিষয় সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন, পরিশেষে প্রধান অতিথি বলেন বর্তমানে পুলিশের ক্রান্তিকাল ও ইমেজ সংকট কাটিয়ে উঠার জন্য প্রত্যেক পুলিশ সদস্য তাদের কর্মের প্রতি আরোও আন্তরিক হতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat