×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২০-১০-১০
  • ৩৪৮ বার পঠিত

করোনা বিশ্বে মহামারী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১০ লাখ ৬৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন কোটি ৬৮ লাখের বেশি মানুষ। পাশাপাশি সুস্থ হয়েছেন ২ কোটি সাড়ে ৫৫ লাখের বেশি মানুষ। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৮ লাখ দুই হাজার ৭০৮ জন এবং মৃত্যু হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ১০১ জনের। এ ছাড়া সুস্থ হয়েছেন ২ কোটি ৫৫ লাখ ৭৮ হাজার ৬২৫ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৬ লাখ ৬৩ হাজার ৩৩ জন এবং মারা গেছেন ২ লাখ ১৩ হাজার ৭৩৯ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৩০ লাখ ৩৯ হাজার ৮৯ জন।

কভিড-১৯ এ যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৫৫ হাজার ৮৮৮ জন, মারা গেছেন এক লাখ ৪৯ হাজার ৬৩৯ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ লাখ দুই হাজার ৮৫৪ জন। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ছয় হাজার ১৫১ জন, মারা গেছেন এক লাখ ছয় হাজার ৪৯০ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ছয় হাজার ৬৯ জন। মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৩ হাজার ৪৯৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আট লাখ ১০ হাজার ২০ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ছয় লাখ ৮৭ হাজার ১২৩ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৭৫১ জন, মারা গেছেন ৪ হাজার ৭৩৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৬৪০ জন। গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সূত্রমতে,গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। করোনাভাইরাসে বাংলাদেশে মোট ৫ হাজার ৪৪৭ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat