×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১০-৩০
  • ২২২ বার পঠিত
মোঃ মহিববুল্লাহ হাওলাদার, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নের ভূবনেশ্বর (ঘোষের) খালের পানির প্রবাহ ফেরাতে কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ৯ টায় ৭নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় কার্যক্রমটি শুরু হয়।
এতে শ্রমিক, স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্বেচ্ছাসেবসহ নানা বাবে সহযোগীতা করছে।   

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী আফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা,গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান চৌধুরী, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম আফিসার সুবাস জয়ধর, জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলি খাতুনসহ পরিষদের সকল ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ 

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী আফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা খালে নেমে শ্রমিক ও স্বেচ্ছাসেবকদের সাথে কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার করেন। 

উপজেলা নির্বাহী অফিসার বলেন, কচুরিপানা সরাতে পারলে খালের পানি স্থানীয় লোকজন নানা কাজে ব্যবহার করতে পারবেন। শ্রমিকদের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে খালের কচুরিপানা পরিষ্কার করা হবে বলেজানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat