×
সদ্য প্রাপ্ত:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ২৩৪ বার পঠিত
মামুন মিঞা,ফরিদপুর:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালে পুর পঃ পাড়া  গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের এক কৃষকের চাষাবাদের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আইয়ুব শেখ জানান, তার ক্রয়কৃত এবং শ্বশুর বাড়ি থেকে পাওয়া জমিতে বহু বছর ধরে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী ব্যক্তি মৃত আলম শেখের পুত্রদ্বয় মিলন ও সুজন শেখ ওই জমিতে জোর করে ঘর নির্মাণ শুরু করেন।

আইয়ুব শেখ বলেন,“আমি থানায় অভিযোগ দিছি, আদালতে মামলা দিয়েছি,যার নম্বর চরভদ্রাসন  সিআর ৯২/২৪ চলতেছে।যার তদন্ত প্রতিবেদন দাখিল করেন, সহকারী কমিশনার ভূমি চরভদ্রাসন,তদন্ত প্রতিবেদনে পরিস্কার উল্লেখ রহিয়াছে,আসামি মিলন শেখ গং জোরজবরদস্তির মাধ্যমে জমি দখল করিয়াছে,তাদের কোনো কাগজ পত্র নাই।

তাও তারা আমার জমিত ঘর তুলতেছে। কেউ বিচার দিতেছে না।”

ভুক্তভোগীর অভিযোগ, মামলা চলমান থাকা সত্ত্বেও প্রশাসনের হস্তক্ষেপ ছাড়াই দখল কার্যক্রম চলছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় এক ব্যক্তি বলেন,“আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক, না হলে আরও বড় ঘটনা ঘটতে পারে।”
চর হরিরামপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার বলেন,"মিলন শেখ গং তাদেরকে নোটিশ করার পর তারা কোনো প্রকার জমির কাগজ পত্র দেখাতে পারেনি"

এ ঘটনায় অভিযুক্ত মিলন শেখের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংখ্যালঘু কৃষকের জমি দখলের এই অভিযোগে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat