×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১১-০৩
  • ২৭৫ বার পঠিত
শফিউল করিম সবুজ, চকরিয়া:
চকরিয়া বিএমচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পুচ্ছালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মোহাম্মদ তৈয়ব (৩২) নামে এক যুবকের মৃ'ত্যু হয়েছে। তিনি ওই এলাকার সাহাব মিয়ার কনিষ্ঠ ছেলে।

রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি জানিয়েছেন বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

তৈয়বের বড় ভাই মিলন বলেন, রবিবার সকালের দিকে বসতভিটা লাগোয়া ইটের তৈরি নির্মিত দোকানঘরে মটরের পাইপ দিয়ে পানি দিচ্ছিল। ওই সময় তার মাথার উপরে দুই ফুট উঁচুতে পল্লীবিদ্যুৎ লাইনের তারের সাথে আকস্মিক শর্ক লেগে মাঠিতে পড়ে যায়। তবে ধারণা করা হচ্ছে, সে ভেজা শরীরে পানি দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ'ত ঘোষণা করেন। পরে চকরিয়া থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করেন। লা'শ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল ম'র্গে প্রেরণ করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল কাদের ভুঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা'রা যাওয়া যুবকের ম"র'দেহ উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল ম'র্গে পাঠানো হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat